কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে জেলার অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ ২২ জুন সোমবার সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ৪০ জন অসহায় ও দরিদ্র নারীর হাতে এ সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোঃ আবু তালহা, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা।