কুড়িগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি'র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখমের অভিযোগ

  • আহম্মেদুল কবির, কুড়িগ্রাম:
  • ২০২৬-০৬-২০ ২১:২৯:৩৫
image

কুড়িগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় সদরের বেলগাছা ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহবায়ক সহিদুল ইসলামকে (৪৮) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।
২০ জুন (শনিবার) বিকেলে ত্রিমোহনী বাজার এলাকায় সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আঃ হামিদের গদি ঘরের সামনে এ ঘটনা ঘটে। 
অভিযোগে জানা যায়, ঘটনার সময় সহিদুল হামিদের গদি ঘরের সামন দিয়ে যাওয়ার সমশ
ওৎ পেতে থাকা সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আঃ হামিদের ভাগিনা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুকুল মিয়ার ছেলে রকিসহ  (২৭) ৫/৭ জন যুবকের একটি দল সহিদুলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
অভিযোগে বলা হয়, সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আঃ হামিদের নেতৃত্বে রকিসহ কয়েকজন এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করে আসছিলো। কয়েকদিন আগে কালিরহাট বাজারের ব্যবসায়ী মনো মিয়ার কাছে চাঁদাদাবি করে রকিসহ কয়েক জন। ব্যবসায়ী মনো মিয়া বিষয়টি সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও বেলগাছ ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবার রহমানকে জানায়। তিনি বিষয়টি প্রতিবাদ করলে আঃ হামিদ গ্রুপ পূর্ব পরিকল্পিত মাহবুবার রহমানের ওপর হামলা চালায়। এ সময় তার ছোট ভাই সহিদুল এগিয়ে আসলে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
সহিদুল বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে এবং রকিসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 
সদর থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।