শিরোমনি ইজিবাইক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৬-২০ ২১:১০:৩১
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ শিরোমনি শহীদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতির (তেতুলতলা রোড ) শুধুমাত্র কোষাধক্ষ্য পদে নির্বাচন আজ সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে শিরোমনি কার্যালয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে গাজী শহিদুল ইসলাম ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ,তার নিকটতম  প্রতিদ্ব›দ্বী শেখ ছোবহান হোসেন এর প্রাপ্ত ভোট ১৯। উল্লেখ্য গত বছরের ২০ ডিসেম্বর  ইজিবাইক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত নির্বাচিত কোষাধক্ষ্য পদে আরাফাত হোসেন নির্বাচিত হন।  নির্বাচিত আরাফাত হোসেন তার ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় কোষাধক্ষ্য পদটি শুন্য হয়ে পড়ে। উক্ত পদের বিপরীতে গতকাল  নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন যুবনেতা তরুণ সমাজসেব ইফতে খায়রুল আলম বাপ্পি, সদস্য সচিব ছিলেন সাংবাদিক শেখ বদর উদ্দিন, সদস্য ছিলেন সাংবাদিক বাবু মিহির রঞ্জন বিশ্বাস।