না স রি ন ই স লা ম

  • মানষ পটে
  • ২০২৬-০৬-২০ ১১:৪৫:৩৬
image

সাজ-সকালে দূরে পথে হেঁটে যেতে যেতে 
পায়ের শব্দ শুনছি যে নিস্তব্ধে কান পেত!
বিশ্বজগৎ ঘুরে যত হয়ে যাও না উধাও
মন নামক অবিনশ্বরে বসছো তুমি তাও।

হৃদভুমে দিয়েছি ঠাঁই আত্মায় আছো মিশে
পরমাত্মা তবুও কেনো হিসেব-নিকেশ কষে!
এদিক-ওদিক যেদিকে চাই বদনখানি ভাসে
আনমনে খলবল করে যে উঠছি আমি হেঁসে।

নিত্য নতুন স্বর্ণযুগ বুনন চলছে আজি নিরন্তর
নয়তো ইহা মিছে, জেঁকে বসে আছো এ অন্তর,
নিভৃতে আছো বসে করোটির কোটর সত্তা জুড়ে
জন্ম হতে আঁকছি যাকে মানষ পটে উড়ে ঘুরে।