৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন,সার্বিক প্রক্রিয়া সম্পন্ন

  • ইমরুল শাহেদ
  • ২০২৬-০৬-২০ ১১:১৪:১৩
image

৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রক্রিয়া শেষ করে ১৮ জুন বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা এবং নির্বাচনি তফশীল প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। এই কমিটির তিন সদস্য হলেন বি এইচ নিশান, খোরশেদ আলম খসরু এবং কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। জানা গেছে, শিল্পী সমিতির সদস্য সংখ্যা ৬১০ জন হলেও ভোটার হয়েছেন ৫৭৩ জন। নির্বাচনি তফশীল অনুসারে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে ২০ জুন এবং মনোনয়নপত্র দাখিল করতে হবে ২২ জুন। মনোনয়নপত্র বাছাই হবে পরদিনই, অর্থাৎ ২৩ জনু। এদিনই খসড়া প্রার্থী তালিকাও প্রকাশ হয়ে যাবে। মনোনয়নের বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে সেটা নিষ্পত্তি করার সময় দেওয়া হয়েছে ২৪ জুন। কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে সেটা করতে পারবেন ২৫ জুন। নির্বাচন অনুষ্ঠিত হবে বিএফডিসির এক নাম্বার ফ্লোরে। 
এবারের নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্যানেল দুটি হলো- আরমান-মুক্তি ও শিবাশানু-জয় চৌধুরী। এছাড়া ১১ জন শিল্পী নিজেদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করে ইতোমধ্যেই ভোট চাইতে শুরু করেছেন। প্যানেলবদ্ধ শিল্পীরাও হন্যে হয়ে ভোট সন্ধান করছেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে নিজেদের পক্ষে সম্মতি আদায়ের চেষ্টা করছেন।