ডুমুরিয়ায় নিসচা'র রোড ক্যাম্পেইন

  • খান মহিদুল ইসলাম,ডুমুরিয়া।
  • ২০২৬-০৬-১৯ ২৩:২৫:৪৭
image

মানসম্মত হেলমেট নিরাপদ গতি, বাচবে জীবন সম্পদের ক্ষতি প্রতিপাদকের সামনে রেখে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে  সড়ক দুর্ঘটনা রোধে  সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ ১৪-৬-২৬ শনিবার বিকাল ৫টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে, খুলনা জেলা ট্রাফিক পুলিশ,ডূমুরিয়া থানা পুলিশ, ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় ডুমুরিয়ায় ক্রমবদ্ধমান সড়ক দুর্ঘটনা রোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবহন চালক , শ্রমিক,পথচারী এবং জনসাধারণের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, খুলনা জেলা ট্রাফিক পুলিশ, ডূমুরিয়া ফায়ার সার্ভিস,ডূমুরিয়া থানা পুলিশ সহ সঙ্গীও ফোর্স,
নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার, সাংবাদিক কাজী আব্দুল্লাহ,সভাপতি খান মহিদুল ইসলাম, সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, মেম্বার রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল,যুগ্ন সাধারন সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সম্পাদক গান আরিফুজ্জামান নয়ন, কোষাধক্ষ শাহারুজ্জামান সবুজ, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারী, সাংস্কৃতিক সম্পাদক এমএ জলিল, প্রকাশনা সম্পাদক হোসাইন খান কার্যকরী সদস্য দেবজ্যোতি, জি এম জাকির হোসেন,গোপাল, আলিমুল,মুজাহিদুল ইসলাম সেতু, মাহফুজ হাসান,রিপন,জিয়াউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।