বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সদস্য সংগ্রহ কার্যক্রম খুলনা মহানগরে ত্বরান্বিত করার লক্ষ্যে জরুরী সভার আয়োজন করেছে খুলনা মহানগর যুবলীগ। আজ ১৭ সেপ্টেম্বর' ২৩ইং; রবিবার বিকাল চারটায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। উক্ত জরুরী সভা সফলে খুলনা মহানগর যুবলীগ এর সাবেক নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড যুবলীগের সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক /যুগ্ম আহবায়কদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।