প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক,জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-১৮ ২৩:০৫:৪৯
image

দেশের চলমান প্রশাসনিক ও নীতিগত বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সোয়া সাতটার দিকে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

কী-ওয়ার্ডস:
মন্ত্রিসভা, তারেক রহমান, জাতীয় সংসদ ভবন, বৈঠক, সরকার