চাঁপাইনবাবঞ্জে মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-১৮ ২১:১৮:১৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন্দা নদীতে ডুবে হানজুল আহমেদ সাইফ (১২) নামে এক শিশুর মৃত্যৃ হয়েছে। সে বালিয়াডাঙ্গা ইউনিয়নের  ৭ নং ওয়ার্ডের রামজীবনপুর গ্রামের মো.নাসিরুদ্দিনের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিল।  
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(১৮জুন)  দুপুর ১টার দিকে সমবয়সী কয়েকজন বন্ধুর সাথে বাড়ির অদূরে মহানন্দা নদীর গুজর ঘাটে গোসলে গিয়ে পানিতে ডুবে যায় সাইফ। স্থানীয়রা প্রায় সাথে সাথে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সংম্লিস্ট ইউপি চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল ও ইউপি সদস্য এনামুল হক বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শিশুটির মৃত্যু হয়। নদী থেকে উদ্ধারের পর হাসপাতালে নেবার পথে তাঁর পরিবার  ঘটনাটি জানতে পারে।
সদর থানার উপ-পরিদর্শক(এসআই) বিল্লাল হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায়  থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা বিল্লাল।