পাটশিল্প রক্ষা এবং শ্রমিকদের কর্মসংস্থান ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে সাংবাদ সম্মেলন

  • ফারুক ইকবাল (এ্যাপোলো)
  • ২০২৬-০৬-১৮ ১৯:০৭:৩০
image

অদ্য ১৮ জুন বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের উদ্যোগে বন্ধ কল-কারখানা সরকারি ব্যবস্থাপনায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল বারী হেলাল,এমপি। সভাপতিত্ব করেন সাঈদ আল নোমান,এমপি। সঞ্চালনা করেন পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ, বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান ফারাজি, শ ম জামাল উদ্দিন, আবুল কালাম জিয়া, কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোহন, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লাল, রতন মিয়া, আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শমসের আলম, দপ্তর সম্পাদক ফারুক ইকবাল (এ্যাপোলো), অর্থ সম্পাদক রবিউল হক প্রমুখ।
সম্মেলনে পাটকল চালুকরণে পাট শ্রমিক দলের প্রস্তাবনা ও সুপারিশ:-
বিএনপির নির্বাচনী ইশতেহার মোতাবেক সরকার বন্ধ কল-কারখানা চালুর যে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে এবং বন্ধ কারখানাসমূহ চালু করার জন্য সরকার যে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ।
নির্বাচনী ইশতেহার ২০২৬ মোতাবেক সরকার, মালিক, শ্রমিক এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রধানমন্ত্রীর অফিসের তত্বাবধানে টাস্কফোর্স কমিটি গঠনের সুপারিশ করছি।
টাস্কফোর্স কমিটির সুপারিশক্রমে সরকারকে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দের সুপারিশ করছি।
অবিলম্বে টেন্ডার হওয়া জুটমিলগুলো থেকে কারখানার যন্ত্রাংশ ও অন্যান্য জিনিসপত্র বের করা বন্ধ করতে হবে ও টেন্ডারসমূহ বাতিল করার সুপারিশ করছি।
উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে (More production less cost) মিলগুলি আধুনিকায়ন করা যেতে পারে।
পরিচালনা পর্ষদ ও জনবল যৌক্তিক পর্যায়ে আনা  যেতে পারে।
শিল্পের কাঁচামাল পাট মৌসুমে ক্রয় করা যেতে পারে।
দক্ষ ও যোগ্যতাসম্পন্ন প্রকল্প প্রধান ও তার সহযোগীদের নিয়োগ দেওয়া যেতে পারে।
সকল ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতঃ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে।
উপটরোক্ত সুপারিশের আলোকে পরীক্ষামূলকভাবে কয়েকটা পাটশিল্প চালু করা যেতে পারে।