সাতক্ষীরা : কারিগরি শিক্ষার মানোন্নয়নে সাতক্ষীরা জেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কারিগরি উদ্যোক্তাগনের অংশগ্রহণে "Importance of Industry-Polytechnic Institute Linkage to Enhance Technical Edge in Bangladesh"সেমিনারে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং (ASSET) প্রকল্পের আওতায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের বাস্তবায়নে বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। এসময় তিনি বলেন,সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া মাধ্যমে সাতক্ষীরা পলিটেকনিক উদ্বোধন করা হয়েছিল।দক্ষিণ বঙ্গের এই কারিগরি বিদ্যাপীঠ প্রতি বছর ভালো ফলাফল অর্জনে সুনাম ধরে রাখছে। শুধু তাই নয় দেশের উন্নয়নে সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অবদান রাখছে। বর্তমান সরকার উদ্যোক্ত তৈরির ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন। ভালো প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন,উদ্যোক্তা তৈরীর ক্ষেত্রে কারিগারি শিক্ষা অগ্রণী ভূমিকা রাখছে। কারিগরি শিক্ষা গ্রহণ করে বিদেশে গেলে বেশি স্বাবলম্বী হওয়া যায়। একদিকে ব্যক্তির উন্নয়ন হবে অন্যদিকে রাষ্ট্র রেমিট্যান্স পাবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কারিগরি শিক্ষা কে এগিয়ে নিতে হবে। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি সার্ভে ইন্সটিটিউটের অধ্যক্ষ ড এম এম নজমুল হক,ওজোপাডিকো নিবার্হী প্রকৌশলী মোঃ সোয়াইব হোসেন। বক্তব্য রাখেন ঢাকা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাহিদ বিন গফুর, সলিউশন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন প্রমুখ।উক্ত সেমিনারে চিফ ইন্সট্রাক্টর (নন-টেক)ছিদ্দিক আলি, রেজিস্ট্রার হেলালে হায়দারের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিফ ইন্সট্রাক্টর (টেক) আরএসি কল্লোল রায়, ইন্ডাস্ট্রি ইন্সটিটিউট লিংকেজের গুরুত্ব ও কারিগরি শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মহানন্দ মজুমদার, চিফ ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রনিক্স মাছুম বিল্লাহ, ও চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) হাবিবুল্লাহ গাজী,সেমিনারের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর (কম্পিউটার) মোঃ সাইদুজ্জামান প্রমুখ।