তি তা স ম ন্ড ল

  • আপোস করতে শিখে গেছি
  • ২০২৬-০৬-১৮ ১২:২৬:৫৪
image

দীর্ঘ দেড় -বছর পর হঠাৎ তার ফোন এল ।
প্রথমে বিস্মিত হলাম, 
তারপর বুঝে গেলাম  -
নিশ্চই কোথাও ছ্যাঁকা খেয়েছে
বুঝলেন না  আরে প্রেমে ছ্যাঁকা ।
প্রয়োজন পড়েছে, 
তাই তো আজ আবার তার আমায় মনে পড়েছে ।
ফোনটা ধরলাম, বললাম - হ্যালো.... 
ওপার থেকে দগ্ধ কণ্ঠে ভেসে এল - কেমন আছিস ? 
আমি বললাম -  ভালোই...... মানে তুই যেমন রেখে গেছিস ।
এখন কষ্টের সাথে আপোস করতে, মিথ্যা বলতে..  আমিও খুব শিখেগেছি ।

সে কিছু মুহূর্ত চুপ করে ধীর কণ্ঠে বলল - ফ্রি আছিস ? 
আমার সাথে বলবি একটু কথা ? 

বুকটা কেমন জ্বলে আর মনটা দগ্ধ হয় 
ছ্যাঁকা খেয়ে বুঝতে পারছিস
মনটা ফেলনা নয় ।
আমার 'ঘা' টাই এখোনো তাজা
মলম পাইনি খুঁজে, 
আজ তার ঘায়ের মলম -
সে' কিনা আমার কাছেই খোঁজে ! 

এতদিন পর প্রয়োজন পড়েছে
তাইতো সে আজ আমায় ফোন করেছে ।
আমার তাকে আর নেই প্রয়োজন
কষ্টের সাথে আপোস করতে শিখেগেছি ।
দগ্ধ 'ঘা' কে আড়াল করে অশ্রু লুকাতে শিখেগেছি ।
এখন হাসতে আমি শিখেগেছি ।

সে বলল  - কিছু বল......... 
  আমায় কি তুই এক্কেবারে ভুলেগেছিস ? 

এবার আমি হেসে ফেললাম -
আরে তাকে ভুলতে পারিনি বলেই তো 
রোজ হৃদয় ক্ষরণ হয় ।
দগ্ধ 'ঘা' তে  নতুন করে রক্ত ক্ষরণ হয় ।
তারি সাথে ধীরে ধীরে বিশ্বাস ক্ষরণ হয় ।
এখন অভিনয় টা খুব শিখেছি ।
কষ্টের সাথে আপোস করতে শিখেগেছি ।

তাকে বললাম - 
তোকে ছাড়াই আমি খুব ভাল আছি ।
সেসব এখন অতীত আমার কাছে, 
কবেই সে'সব ভুলে গেছি ।
আর কখনো করিসনা ফোন 
বলেই ফোনটা  আমি কেটে দিলাম ।

শরীর থেকে আত্মা গেলে শরীর যেমন মৃত
তেমন মনের থেকে বিশ্বাস গেলে ভালোবাসা মৃত ।
এখন আমি আপোস করতে শিখেগেছি ।
কষ্ট বুকে চেপে রেখে হাসতে আমি শিখেগেছি ।
এখন বাঁচতে আমি শিখেগেছি ।।