আমি যাবো তারার দেশে,আকাশটাকে বড্ড ভালোবেসে
তালগাছেরই উঁচু মাথা দেখবে আমায় চেয়ে-
সারি সারি মিষ্টি লোভী পিঁপড়ে চলবে যে গাছ বেয়ে
কেমন আছে মিষ্টি মেয়ে দেখোনা রূপসি পাড়ায় গিয়ে!
আমি যাবো তারার দেশে, গানের দেশে- ওযে,
মেলবে ডানা পক্ষিছানা আকুল ডাকে- মাকে ভালোবেসে।
পিপুল গাছের ঝিরি পাতা উড়িয়ে দেবো ফুলে-
হাজার খানা মৌমাছিজাত যাবে যে পথ ভুলে।
আমি যাবো তারার দেশে, রামধনুক কে বড্ড ভালোবেসে
উড়বে আকাশ,খেলবে বাতাস আকাশ পাড়ের গানে
মাতৃভাষায় গানের মিঠা সব মানুষই জানে এবং মানে।
আহা! নিয়ে যাবো হাসনাহেনা আর সাথে কিছু জুই,
রাঙামেঘের প্রেমে পড়ে আমায় ভুলবি কি রে তুই?