আজ ১৪ই জুন ২০২৬ রোজ রবিবার, সকাল ১০:৩০ ঘটিকার সময় রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় প্রেস ক্লাব এর সম্মুখে ভারতীয় "পুশ ইন" এর নামে জগণ্য ন্যাক্কারজনক কার্যক্রমের বিরুদ্ধে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এর সম্মানিত সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট বাম নেতা গণফ্রন্টের সভাপতি কমরেড টিপু বিশ্বাস, বিএনপি'র চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল (অবঃ) জয়নাল আবেদীন, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, উপজাতি বিষয়ক সহ-সম্পাদক কর্নেল (অবঃ) মনিষ দেওয়ান, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, ভাষানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা দল এর সহ-সভাপতি মোবারক হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর বিপ্লবী সাধারন সম্পাদক ড. কে এম আই মন্টি সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান ভারতীয় সম্প্রসারণবাদী সরকার বাংলদেশের সমগ্র সীমান্তে বিভিন্ন কৌশলে "পুশ ইন" এর নামে ভারতীয়দেরই অনুপ্রবেশ ঘটিয়ে নজীরবিহীন নৈরাজ্য সৃষ্টি করছে। এহেন কর্মকাণ্ড আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর নগ্ন হস্তক্ষেপ। সভাপতির বক্তব্যে ইশতিয়াক আজিজ উলফাত বলেন, এই প্রথমবারের মতো ভারত একজন প্রবীন রাজনীতিবিদকে কিছু দিন পূর্বে বাংলাদেশের হাই কমিশনার করে পাঠিয়েছেন। তিনি বাংলাদেশে প্রবেশ করেই বলেছেন আমরা এক অভিন্ন এবং উনি সুন্দর সুন্দর বক্তব্য রাখছেন অথচ বাংলাদেশের কুখ্যাত রাজনীতিবিদ শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন যা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। সভাপতি আরো বলেন, হতদরিদ্র নিরীহ ভারতীয়দের "পুশ ইন" বন্ধ করেন এবং খুনি হাসিনা সহ ভারতে পলাতক আওয়ামী ফ্যাসিস্ট দুষ্কৃতিকারীদের পুশ আউট করে বাংলাদেশে ফেরত পাঠান এবং তাদের বিচারের সম্মুখীন করার জন্য সহযোগিতা করেন যদি তা না করেন তাহলে আমরা এই আচরণ ও কথাবার্তাকে সুদূর প্রসারিত ষড়যন্ত্র হিসেবে মনে করবো এবং ভারতকে আহ্বান করেন তারা যেন এ জাতীয় হীন কর্মকাণ্ড পরিহার করে বাংলাদেশ সরকারের সাথে আলোচনার মাধ্যমে সুসম্পর্ক রক্ষার পদক্ষেপ গ্রহণ করেন।
সর্বশেষে সভাপতি অতি দুঃখের সাথে জানান যে, ভারতীয় "পুশ ইন" এর বিরুদ্ধে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করতে এসে ৭৮ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন হঠাৎ স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং উনার কুহের মাগফিরাত কামনা করেন।