ফা র হা না খা ন

  • কষ্ট হবে
  • ২০২৬-০৬-১৪ ১৬:০০:১৮
image

নীল শাড়িতে নীল চুড়িতে
তোমায় যদি না দেখি আর
আমার ভীষণ কষ্ট হবে!

কষ্ট হবে দেখতে তোমায়-
আটপৌরে এক তাঁতের শাড়ি 
ঘামে ভেজা চিবুক খানি
যাচ্ছে ঢেকে এলোমেলো চুলের কোলে 
কপাল জুড়ে বলিরেখা
করছো গোপন হাসি দিয়ে!
কষ্ট হবে-

শিশুর হাসি-কান্না দোলায় 
তোমায় যদি আমায় ভোলায়
ঘুম ভেঙে আর খুঁজবো কাকে?
আমার ভীষণ কষ্ট হবে -

সকাল-সন্ধ্যা কাজের মাঝে
তুমিই যদি যাও হারিয়ে 
আমার বুকের ছোট্ট হৃদয় 
দিবা-নিশি যাও কাঁদিয়ে
আমার যে খুব কষ্ট হবে-

তারচেয়ে তুমি এমনই থাকো
কারণ ছাড়াই এমনই ডাকো
দূরে তবু কাছেই আছো
হারিয়ে গেলে কষ্ট পাবো।