চাঁদ থেকে চাঁদের জোছনা
এনেও দিতে পারি,
মঙ্গল সূত্র মঙ্গল গ্রহে
বাঁধবো দু'জনে বাড়ি।
পৃথিবীর সব ফুল এনে
পরাবো তোমার খোঁপায়,
রুনু-ঝুনু নুপুর বাঁজে
পরিয়ে দেবো দু'পায়।
যদি তুমি চাও তো যাবো
অথৈ সাগর তলে,
মুক্তো এনে মুক্তোর মালা
পরাবো তোমার গলে।
রং ধনু হতে রং আনবো
বানিয়ে দিতে আলতা,
কাকের ঠোঁটে কাজল দেবো
নজর লাগবে না বার্তা।
হরিণীর চোখ চাওতো বলো
সোনার হরিণ চাই,
তোমার চেয়ে মূল্য বেশী
কিছুই তো আর নাই।
চুলের কাঁটা এনে দেবো
বোয়াল মাছের দাঁত,
আদর দেবো ভালোবাসা দেবো
পোহাবো সোহাগে রাত।
যদি তুমি বলো আমায়
বলো ভালোবাসি,
তোমায় কোলে বসিয়ে গান
শোনাবো বারমাসী।