মানবাধিকার প্রতিষ্ঠা,সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিন দেওয়ান আজাদ পারভেজকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মানবাধিকার রক্ষা,অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে এ সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেওয়ান আজাদ পারভেজের নেতৃত্বে মানবাধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রম পরিচালিত হয়েছে,যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। তার এই অবদানের মূল্যায়ন হিসেবেই আন্তর্জাতিক পর্যায়ের একটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির নেতারা আশা প্রকাশ করেন,এ স্বীকৃতি মানবাধিকারভিত্তিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সহায়ক হবে। একই সঙ্গে সমাজের কল্যাণে তার চলমান উদ্যোগগুলো নতুন মাত্রা পাবে বলেও তারা মনে করেন।
দেওয়ান আজাদ পারভেজকে এ সম্মাননায় মনোনীত করায় বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
কী-শব্দ: দেওয়ান আজাদ পারভেজ, মানবাধিকার, সম্মানসূচক ডিগ্রি।