কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
যুক্তির আলোয় গড়ি আগামীর নেতৃত্ব, এ স্লোগানকে বুকে লালন করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনে, দুই দিনব্যাপী প্রাণবন্ত যুক্তিতর্ক ও মেধার লড়াইয়ে শিক্ষার্থীরা তাদের চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি তুলে ধরতে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি দল অংশগ্রহণে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে, উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মামুনুর রশীদের সভাপতিত্বে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সদস্যদের পরিচালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশেষ আদালতের জেলা জজ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসেন।
এসময় বক্তব্য রাখেন,মাষ্টার কামরুজ্জামান, মো: শাহ আলম,কামাল উদ্দিন, আবদুন নাছির,সালেহ আহমদ মিজানুর রহমান।
বিতর্ক প্রতিযোগিতায় মাকসুদাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী ও কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা রানার্স আপ হয়।
মেধা, যুক্তি ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন