ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে চালক ও সহকারীগণের জন্য 'পাক্ষিক হেলথ ক্যাম্প' অনুষ্ঠিত

  • ইসফাকুল কবির সরকার
  • ২০২৬-০৬-১৩ ১৯:২৯:১৪
image

আজ শনিবার,১৩ জুন-ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে চালক ও সহকারীগণের জন্য "পাক্ষিক হেলথ ক্যাম্প" অনুষ্ঠিত হয়। হেলথ ক্যাম্পে "ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল" হতে ২ জন অভিজ্ঞ চিকিৎসক ও ২ জন নার্স চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেছেন।
জনাব মোঃ আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), ডিএমপি এর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গুলশান ট্রাফিক বিভাগ মহাখালী টার্মিনাল এর সামনে সকাল ১০ টা থেকে এই হেলথ ক্যাম্প শুরু হয়। হেলথ ক্যাম্পে এ পর্যন্ত প্রায় দুই শতাধিক চালক-সহকারী বিভিন্ন রোগের চিকিৎসাসেবা নিয়েছেন।