বটদাদুর কথা

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৬-১৩ ১৪:৫২:১০
image
'বাংলার শিশুদের জন্য,যারা এখনো গাছের সঙ্গে কথা বলতে বিশ্বাস করে,নদীর গল্প শুনতে ভালোবাসে এবং একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে।'
প্রিয় বন্ধুরা,আমরা 'গল্পে গল্পে সবুজ পৃথিবীর পথে' হাটচি-
বটদাদুর কথা
আমি বটদাদু।
অনেক বছর ধরে এই গ্রামের পাশে দাঁড়িয়ে আছি।
আমি দেখেছি ছোট্ট চারাকে বড় গাছে পরিণত হতে।
দেখেছি নদীর পানি বাড়তে-কমতে।
দেখেছি পাখিদের আসা-যাওয়া।
আর দেখেছি মানুষকে।
জানো,আমি একটা কথা খুব বিশ্বাস করি-
'একটি গাছ লাগানোর সবচেয়ে ভালো সময় ছিল বিশ বছর আগে।
দ্বিতীয় ভালো সময় হলো আজ।'
তোমরা কি কখনো নিজের হাতে গাছ লাগিয়েছ?
তোমার লাগানো গাছের নামটি মন্তব্যে লিখো।
-বটদাদু
বন্ধুরা,
তোমার প্রিয় গাছ কোনটি?
তুমি কয়টি গাছ লাগিয়েছ?
শালিক নাকি দোয়েল?