দেবিদ্বারে ক্যান্সার রোগীদের পাশে জনকল্যাণ পরিষদ,গাছ বিতরণ ও ৪০ জনকে আর্থিক সহায়তা প্রদান

  • মো: মাহামুদুল্লাহ রিয়াদ।
  • ২০২৬-০৬-১২ ২০:৫১:৩১
image

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ক্যান্সার রোগীদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেবিদ্বার উপজেলা জনকল্যাণ পরিষদ। সংগঠনটির উদ্যোগে ক্যান্সার প্রতিরোধে সহায়ক বিভিন্ন ঔষধি গাছ বিতরণ এবং ৪০ জন রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত থেকে রোগীদের হাতে গাছের চারা ও নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিতগন বলেন, ক্যান্সার একটি মরণব্যাধি হলেও সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যক্ষ জনাব হাসান পারভেজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাজসেবক ও সংগঠনের নেতৃবৃন্দ রোগীদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তারা আরও বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।
দেবিদ্বার উপজেলা জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি সংখ্যক রোগীর পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।