জাতীয় বাজেটে আবারো উপেক্ষিত হল সংস্কৃতি খাত- উদীচী

  • মঞ্জুর মোর্শদ মিল্টন
  • ২০২৬-০৬-১১ ২২:২২:১৪
image

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ ।  এবারের বাজেটে সংস্কৃতি খাতের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৮২৬ কোটি টাকা। বাজেট দেখে মনে হচ্ছে আগের সরকারগুলোর মত বর্তমান সরকারও সংস্কৃতিকে অপ্রয়োজনীয় খাত মনে করছে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক তা্ৎক্ষণিক বিবৃতিতে এই বাজেটকে পূর্ববর্তী বাজেটের ধারাবাহিকতা মাত্র উল্লেখ করে বলেছেন, এই বাজেট দিয়ে জাতীয় সংস্কৃতির উজ্জীবন সম্ভব নয়। বাজেট দেখে মনে হচ্ছে আগের সরকারগুলোর মত বর্তমান সরকারও সংস্কৃতিকে অপ্রয়োজনীয় খাত মনে করছে।
প্রস্তাবিত এই বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয়ের জন্য রাখা হয়েছে ৪৮৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ৩৪১ কোটি টাকা।
তুলনামূলকভাবে গত বছরের চেয়ে এবার সংষ্কৃতি খাতে বরাদ্দের পরিমান কমেছে বলে মনে হচ্ছে। জেলায় জেলায় শিল্পকলা একাডেমি সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের যেই জ্বরাজীর্ণ অবস্থা তা কী দিয়ে পরিবর্তন হবে ? অধিকাংশ শিল্পকলা একাডেমিতে মঞ্চ ও মিলনায়তনের অবস্থা খুবই নাজুক। শব্দযন্ত্র বিকল, আলোর ব্যবস্থা নেই। অনেক জেলায় সরকারী লোকবলও নেই।
পরিচালন ব্যয় বাড়ছে কিন্তু উন্নয়ন ব্যয় তেমন বাড়ছেনা। শিল্পকলা একাডেমি উপজেলা পর্যায়ে সম্প্রসারনের  দাবি জানিয়ে আসছি অথচ ঘোষিত বাজেটে সে দাবি উপেক্ষিত।
আরো সময় নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত মতামত তুলে ধরবো।