দাগনভূঞা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৬-১১ ২০:৩৩:১৭
image

দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি।
ফেনীর ঐতিহ্যবাহী দাগনভূঞা প্রেসক্লাবের ২০২৬-২৭ সালের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। 
বুধবার রাতে প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে দৈনিক সংগ্রামের দাগনভূঞা সংবাদদাতা এম এ তাহেরের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলমের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো:ইয়াসীন সুমন।সভার প্রথম অধিবেশনে ক্লাবের বিবাদমান দু'টি গ্রুপ একসাথ হয়ে কাজ করার সিদ্ধান্ত হয়।উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে দু'টি কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে কমিটি করারও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২৭ সালের কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।পরে সদস্যবৃন্দের সর্বসম্মত মতামতের ভিত্তিতে উপস্থিত সকলের সামনে কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো:ইয়াসীন সুমন সভাপতি এবং দৈনিক আমার ফেনী প্রতিনিধি এমএম রহমান সোহেল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়।
অপরাপর সদস্যরা হলেন সহ সভাপতি মিজানুর রহমান ( নয়াদিগন্ত),আলমগীর ননী( নিউ এইজ), সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন( দৈনিক ফেনী), সহ সাধারণ সম্পাদক এটিএম আজহারুল হক(দৈনিক ফেনীর সময়), কোষাধ্যক্ষ মোকাররম হোসেন পিয়াস (আমারদেশ), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন( জনকণ্ঠ),প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আরাফাত ভূঞা( ইত্তেফাক ডিজিটাল),প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম আতিকুল ইসলাম ( বাংলাদেশ সমাচার),তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন( দ্য সান), আপ্যায়ন সম্পাদক ফেরদৌস মাহমুদ হিরণ(কালবেলা),ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ইদ্রিস রিয়াদ( ফেনীর তালাশ), 
কার্যনির্বাহী সদস্যরা হলেন এম এ তাহের( সংগ্রাম), এমাম হোসেন এমাম( আজকের পত্রিকা),  আবু তাহের আজাদ( যুগান্তর),নুরুল আলম খান( মানবজমিন),ইমাম হাছান কচি( সমকাল),এম এ কুদ্দুস( ফেনী সংবাদ),বজলুর রহিম ভূঞা সুমন( আলোকিত সময়),ইয়াছিন করিম রনি( দ্য নিউ নেশন),কাজী ইফতেখারুল আলম( আমাদের সময়),মো:ইউসুফ ( সবুজ বাংলা),নিমাই চন্দ্র মজুমদার ( খোলা কাগজ), দেওয়ান মো: ইকবাল ( নয়াদিগন্ত ডিজিটাল),শাখাওয়াত হোসেন টিপু( গণমুক্তি),মোজাম্মেল হক ওরফে সুমন পাটোয়ারী (খবরপত্র) ও তবারক হোসেন( ভোরের ডাক)। 
সাধারণ সদস্যরা হলেন নাছির উদ্দীন আজাদ( অজেয় বাংলা),  শহীদুল ইসলাম তোতা(জনপ্রিয়),মো: হোসেন( ফেনীর ডাক),আবুল হাসনাত তুহিন ( বাংলাদেশের আলো),ফখরুল ইসলাম ( গ্রীন টিভি),রহিম উল্যাহ বাবুল( ফেনী বার্তা),মোজাম্মেল হক হাছান( গণকন্ঠ ডিজিটাল),জিয়া উদ্দিন (প্রতিদিনের কাগজ) ও পাভেল রহমান( নোয়াখালী ওয়েব)।),ইমাম হোসেন খাঁন( সংবাদ সারাবেলা)।