চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-১১ ২০:২২:৪৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  সদর উপজেলায় ১১ বছরের এক  কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায়  ১৫ ও ১৪ বছরের দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,গত বুধবার(১০জুন) বিকালে ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় ঘটনাটি ঘটে। ওই শিশু লকড়ি(খড়ি) কুড়োতে বাড়ির পেছনে গেলে ‘সে আম পেড়েছে’ অভিযোগে একই এলাকার দুই কিশোর তাকে ব্লাকমেইল করে পালাক্রমে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানালে পরিবার  পুলিশে অভিযোগ করে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, বুধবার দিবাগত গভীর রাতে(১১জুন বৃহস্পতিবার) মেয়েটির মা এ ঘটনায় থানায় গণধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতণ দমন আইনের ৯(৩) ধারায় মামলা করেন। মামলার পর পুলিশ বৃহস্পতিবার(১১জুন) ভোররাতে আসামীদের গ্রেপ্তার করে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এদিকে বৃহস্পতিবারই নির্যাতিত শিশুটির আদালতে ২২ ধারায় জবানবন্দী গ্রহণ ও মেডিক্যাল টেষ্ট সম্পন্ন হয়েছে। মামলার তদন্ত চলছে বলেও জানান ওসি একরামুল।