কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বজ্রপাতে এক কিশোর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ৯ জুন সন্ধ্যার ৬ টার দিকে দেবিদ্বার উপজেলার সিমারকান্দা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম:মিনহাজ পিতা : বিল্লাল হোসেন বাড়ির পাশে অবস্থানকালে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে সে নিহত হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি জনার : মুন্না মেম্বার দুঃখ প্রকাশ করা হয়েছে এবং পরিবারটির পাশে থাকার কথা জানিয়েছে আর সবাইকে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন।