আজকের জেএনজিদের ভাবনা ছিল মেজর জিয়ার মধ্যে-বিএনপি নেতা টিপু

  • মোহাম্মদ জাহাঙ্গীর আলম
  • ২০২৬-০৬-০৯ ১৯:৪৪:৪২
image

আজ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন- ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা ও সেক্টর কমান্ডার জেড ফোর্স অধিনায়ক মেজর জিয়ার মধ্যে আজকের জেএনজি ভাবনা ছিল। তিনি মেজর থাকাকালীন স্বাধীনতার ঘোষণা দেন, যুদ্ধ করে পতাকা আনেন, মানচিত্র ও ভুখন্ড সহ একটি  বাংলাদেশ নিয়ে এসেছেন। তিনি বলেন, মেজর জেনারেল জিয়াউর রহমান সার্বভৌমত্ব রক্ষা করেছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনশক্তি রপ্তানি, গার্মেন্টস ফ্যাক্টরী ও দেশে খাল খনন করে কৃষি বিপ্লব সম্পাদন করেছিলেন। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অবিস্মরণীয় নেতা। দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলে গণতন্ত্র নামক রাজকন্যা প্রসব করেন আর সব সময় বিএনপিই এই রাজ কন্যাকেই লালন পালন করে। মাঝে স্বৈরাচার ও সাম্প্রতিক ফ্যাসিবাদ হিংস্র হায়েনার মত গণতন্ত্রকে ছিড়ে ছিড়ে খেয়েছে। বর্তমানে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের হাতে গণতন্ত্র নামক রাজকন্যা ও দেশ নিরাপদ।
জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রাফিজুল হাই (রাফিজ)। আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জে.এম আনিসুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন আশিক, সদস্য খন্দকার হেলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড রমনা থানা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শাহবাগ থানা যুবদলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তপন, জাতীয়তাবাদী তাঁতীদলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহন, আওলাদ হোসেন, আশরাফুর রহমান বাবু, জিয়াউল হক জিয়া, সেন্টু, মঞ্জু, রফিক, জসিম উদ্দীন বাবুল, এম এম জাহাঙ্গীর, রুমেল খান, আরিফ, আক্তার, মিরাজ, রিয়াজ হোসেন, গোলাম কাউসার, শাহান, সোলাইমান খলিফা, মনির হোসেন, আব্দুল আলিমসহ আরো অনেকে।