লালমনিরহাটে জাতীয় মানবাধিকার সমিতির জেলা কমিটি গঠন

  • মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার
  • ২০২৬-০৬-০৯ ১৯:৪০:২৩
image

জাতীয় মানবাধিকার সমিতি লালমনিরহাট জেলা কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার বেলা ১২ ঘটিকায় স্থানীয় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ নেন এবং জেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলার সিনিয়র সাংবাদিক মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচকগণ বলেন, সীমান্তবর্তী ও নানাভাবে অবহেলিত লালমনিরহাট জেলায় বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এসব ঘটনার উদাহরণ তুলে ধরে বক্তারা ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে জাতীয় মানবাধিকার সমিতির লালমনিরহাট জেলা কমিটির প্রয়োজনীয়তা ও গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন। সভায় অনলাইনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও ভাইস চেয়ারম্যান শাহানা সেলিম।
পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে জাতীয় মানবাধিকার সমিতির ১১ সদস্যবিশিষ্ট লালমনিরহাট জেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি এম. এ হাশেম, সাধারণ সম্পাদক দুলাল হোসেন দীপ্ত, সহ-সাধারণ সম্পাদক এম. এ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল হক, কোষাধ্যক্ষ গোপন সাহা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, দপ্তর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম. এ হান্নান, প্রচার সম্পাদক একরামুল হক, নারী বিষয়ক সম্পাদক মশিয়ারা মালা, সদস্য হান্নান শেখ।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ লালমনিরহাট জেলায় সব ধরনের মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে এবং নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন আগামী ২ বছরের জন্য কমিটি অনুমোদন করেন।