পরিবেশ দিবসে খুলনায় ৬৪ জেলার সাথে একযোগে বৃক্ষরোপণ ও মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-০৭ ২১:২৯:০৯
image

খানজাহান আলী থানা প্রতিনিধি  ঃ ‘গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশব্যাপী ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ, মানববন্ধন ও পরিবেশ রক্ষার দাবিতে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মিশন গ্রিন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত দেশব্যাপী এই কর্মসূচির ধারাবাহিকতায় খুলনা জেলাতেও বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপিত হয়।খুলনা জেলায় এই কর্মসূচির লিড অর্গানাইজেশন হিসেবে ‘শিরোমনি যুব উন্নয়ন সংস্থা’ এবং পার্টনার অর্গানাইজেশন হিসেবে ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার, খুলনা জেলা’ যৌথভাবে সফলতার সাথে মাঠপর্যায়ের কার্যক্রম সম্পন্ন করে। ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১টায় কর্মসূচির মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরিবেশ সুরক্ষার দাবিতে প্রথমে সেখানে একটি মুখর মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। এরপর ফুলতলা উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা এবং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা এবং বিনামূল্যে গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক জনাব ইমরান আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন,"পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো।"বিশেষ অতিথির বক্তব্যে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সূচি রানী সাহা বলেন,"সবুজ বাংলাদেশ গড়তে যুবসমাজ ও সেচ্ছাসেবকদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ রক্ষায় এ ধরনের সকল সামাজিক উদ্যোগকে সবসময় স্বাগত জানানো হবে।" শিরোমনি যুব উন্নয়ন সংস্থা ও শিরোমনি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রমি আক্তার লিজার সভাপতিত্বে সঞ্চালনা করেন সুমাইয়া আক্তার বিনতিয়া।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক কর্মী, পরিবেশবাদী যুব স্বেচ্ছাসেবী এবং এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফ‚র্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারী সকলে পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গঠনে সবাইকে এগিয়ে আসার আহŸান জানান।