চা মে লী দে

  • সবুজ অরণ্য
  • ২০২৬-০৬-০৭ ১২:৫৫:২৯
image

​অভিমানের অসুখ যখন চোখ ছুঁয়ে যায়,
আমি ওষুধ খুঁজি সবুজ অরণ্যে;

হাত বাড়িয়ে ছুঁয়ে ফেলি
সেই আটপৌরে ধুলোমাখা ছেলেবেলা!
একমুঠো সবুজ পরম মমতায় মাখিয়ে নিই
আমার শাড়ির আঁচলে।

​কিন্তু সেই সবুজ আজ বড় বিবর্ণ—
ধুলো জমছে অরণ্যের চেনা হাসিতে,
ক্রমশ ধূসর হচ্ছে আমাদের বসুমতী! 

​এই কঠিন কংক্রিটের বুক চিরে
আবার হাসুক অরণ্য,
তার স্নিগ্ধ সবুজ আঁচলে ঢেকে দিক
এই তৃষ্ণার্ত, ক্লান্ত ধরণিকে।

​প্রকৃতি বাঁচলে, প্রাণ পাবে শৈশব,
আর ডানা মেলে উড়ে যাবে
সহস্র নীল প্রজাপতি!