কত সংলাপ,কত হাঁটাচলা
পর্দা উঠলে যত কথা বলা।
কুশীলব সব নিখুঁত সাজে
যায় থিয়েটার ঘরে,
আলো আঁধারি জীবনটাকে
পরিপাটি তুলে ধরে।
সাজানো নাটক জীবনটা
থিয়েটারে বেঁচে থাকে,
যুগে যুগে তাই থিয়েটার
মানুষকে কাছে ডাকে।
কত মানুষের মিত্র,
থিয়েটার এক চিত্র।