চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালার বিরোধি অভিযানে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি অটোরিক্সাসহ ৩ জনকে আটক হয়েছেন। আটকরা হলেন ভোলাহাটের আলালপুর গ্রামের রানাউলের ছেলে মাহবুবুর রহমান(১৯), একই গ্রামের মো. সেতাউলের ছেলে জাহিদুল ইসলাম(১৯) ও হাউসপুর গ্রামের মো.দুলালের ছেলে সাগার হোসেন(১৬)।
বিজিবি জানায়, শুক্রবার(৫জুন) সকাল ১১টার দিকে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৮/২ এস হতে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে ভোলাহাট সদর ইউনিয়নের শিকারী গ্রামে অভিযান চালায়। অভিযানে টহল দল প্রায় সোয়া ৪ লক্ষ টাকা মূল্যের ওইসব মালামাল জব্দ এবং ৩জনকে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) মিডিয়া সেল অভিযানটি নিশ্চিত করেছে। মিডিয়া সেল জানায়, এ ঘটনায় ভোলাহাট থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।