তোর যদি প্রাণ থাকতো
ভেঙে যাওয়ার যন্ত্রণাটা টের পেতিস।
তোর যদি মন থাকতো
মনে জমা কষ্ট দেখে থমকে যেতিস।
তোর যদি কান থাকতো
হতাশার চিৎকারটা শুনতে পেতিস।
তোর যদি চোখ থাকতো
নীরবে বোনা স্বপ্নগুলোর খোঁজ রাখতিস।
তোর যদি মুখ থাকতো
এই বয়সে কি করবো বলে যেতিস।
যদি মানবিক গুণ থাকতো
বেকারত্বের কলঙ্ক কার?বুঝিয়ে দিতিস।