কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০৫ জুন) সকাল ১০ টায় জেলা শহরের আখড়া বাজার ব্রীজ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগমের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও পথসভা অনুষ্টিত হয়েছে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল গণি, বাপা'র কোষাধ্যক্ষ মো. লৎফুল কবীর, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ফিরোজ উদ্দীন ভুঁইয়া , সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, টিআইবির সভাপতি স্বপন কুমার বর্মন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মাসুদুল আলম, অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, বৃক্ষ প্রেমিক হোসাইন আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা কিশোরগঞ্জের শহরের ভিতর দিয়ে বয়ে চলা নরসুন্দা নদকে অবৈধ দখলে প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকাকে দায়ী করেন। পশু জবাই ও বড় বাজার মাছ ব্যবসায়ীরা এর উৎকৃষ্ট নদে ফেলে নরসুন্দাকে ভাগারে পরিণত করছে। এ নদীটি প্রাকৃতিক ভাবে গড়ে উঠলেও তা আজ দখল দূষণে মৃত প্রায়। প্রশাসনের নজরদারি না থাকায় এমনটা হয়েছে। যে নদী আশির দশকেও প্রবাহমান ছিল। কাওনার বাঁধ অপসারণ করে এর গতিপথ ফিরিয়ে আনতে খনন কাজ জরুরি। ২০১৪-১৫ সালে নরসুন্দা নদের খনন কাজে শতকোটি টাকার উপরে খনন কাজের হরিলুট হয়েছে বলে পরিবেশ আন্দোলনকারীরা অভিযোগ করেও এর সুফল পাচ্ছে না কিশোরগঞ্জ বাসী।