চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফ’র, সতর্ক বিজিবি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-০৪ ১৭:৩১:০৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ ব্যাক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে ব্এিসএফ। এ অবস্থায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি।  বিজিবি জানায়, বৃহস্পতিবার (৪জুন) ভোররাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩/৬ আর দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ১২ জন পুরুষ,১০ জন নারী এবং ৬ জন শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে‌্য। খবর পেয়ে  দায়িত্বশীল নওগাঁ ব্যাটালিয়নের(১৬ বিজিবি) বাঙ্গাবাড়ি বিওপির টহরদল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাক্তিদের ভারতীয় সীমান্তের শূণ্য লাইনের  অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।
বিজিবি আরও জানায়, বিএসএফ জনবল বৃদ্ধি করেছে এবং বিভিন্ন পোষ্টে অবস্থান করছে। এ অবস্থায় বিজিবি বলছে, ওই ২৮ ব্যাক্তিকে পুশব্যাক করার চেষ্টা করা হবে। বিজিবি সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধি করেছে।
১৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, এ ব্যাপারে সংশ্লিস্ট বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের সাথে যোগাযোগ করা হয়েছে।
সংশ্লিস্ট ইউপি সদস্য নাসিরুল  ইসলাম বলেন, ওই ব্যাক্তিদের সম্পর্কে কোন সিদ্ধান্ত জানা যায় নি। ফলে  সম্পূর্ণ মানবিক কারণে তাঁদের খাবার দেয়া সম্ভব হয় নি। এখন তাঁরা শূণ্য রেখার ভারতীয় অংশেই রয়েছেন।
সংশ্লিস্ট বাঙ্গাবাড়ি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারিকুল ইসলাম বলেন, ৬ নং ওয়ার্ডের আনারপুর এ্যলাকার গুঘিয়া এ্যলাকার সীমান্তে ওই ২৮ জন অবস্থান করছেন। ওই সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে এবং বেড়ার গেট খুলে তাঁদের ঠেলে দেয় বিএসএ্যফ। চেয়ারম্যান আরও বলেন, তাঁদের মধ্যে সাতক্ষীরা,খুলনা,নরসিংদি, জামালপুর প্রভৃতি জেলার বাসিন্দারা রয়েছেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পুলিশ ঘটনা সম্পর্কে অবগত। এ ব্যাপারে নজর রাখা হচ্ছে। এখনও পুশইন ঘটে নি। ফলে বিজিবি তাঁদের পুলিশে দেয় নি।
গোমস্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী বলেন, ঘটনাটি তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে সীমান্তে দুই বাহিনী কাজ করছে।
এদিকে দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত শূণ্য রেখাতেই অবস্থান করছিলেন ওই ২৮ জন।