জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে বিজিপির অভিনন্দন

  • লেখক অমূল্য কুমার বৈদ্য
  • ২০২৬-০৬-০৩ ২১:০৩:২৬
image

অদ্য বুধবার ( ৩ জুন ২০২৬) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন,  জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি  হিসেবে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
আমরা মনে করি, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে তাঁর নির্বাচন বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন। তাঁর দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে অবদান বিশ্ব সম্প্রদায়ের কাছে স্বীকৃতি পেয়েছে বলেই তিনি এ মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভ করেছেন।
বাংলাদেশ গণমুক্তি পার্টি বিশ্বাস করে, তাঁর নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্বশান্তি, মানবাধিকার, টেকসই উন্নয়ন, জলবায়ু ন্যায়বিচার এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে আরও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ ও বৈশ্বিক দক্ষিণের জনগণের ন্যায্য দাবি-দাওয়া আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে সক্ষম হবেন বলে আমরা আশাবাদী।
আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করছি। তাঁর এই অর্জন বাংলাদেশের জনগণকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।