সাতক্ষীরা :শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ৭নং ওয়ার্ড পৌর শাখা, সাতক্ষীরার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনজুরুল মোরশেদ মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম মহসিন আলম,রাজিবুল ইসলাম রাজীব, যুগ্ম-আবায়ক মোখলেছুর রহমান,আব্দুল কাদের বাচ্চু, মফিজুল ইসলাম, তানভীর মজিদ, সাংগঠনিক নেতা সাব্বির হোসেন, ৭নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি কামরুজ্জামান পলাশ, সাংগঠনিক নেতা সাদ্দাম হোসেন, মোঃ আবু সাঈদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নমুখী রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর দেশপ্রেম, দূরদর্শী নেতৃত্ব ও আদর্শ আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে। বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় আয়োজকরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।