গোমস্তাপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-০২ ২০:০০:২১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের  গোমস্তাপুর উপজেলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,মঙ্গলবার(২জুন) সকাল ১০টার দিকে আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামে  ধর্ষণ চেষ্টার  ওই ঘটনা ঘটে।  ধর্ষণ চেষ্টার শিকার শিশুটি ওই কিশোরের  মামাতো বোন। তারা পাশাপাশি বাড়িতেই বসবাস করে। ওই কিশোর রংমিস্ত্রীর কাজ কাজ করে।
সূত্রগুলো জানায়,  শিশুর বাড়ির একটি ঘরে মোবাইল দেখার ছলে ওই কিশোর  শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকাওে তার মা এগিয়ে এসে  মেয়েকে রক্ষা করেন। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে কিশোরকে পালিয়ে যাবারা সময় আটক করে স্থানীয় ইউপি ভবনে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে বিকাল ৫টার দিকে ওই কিশোরকে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহম্মদ মাসুমের  হেফাজত থেকে থানায় নিয়ে আসে।
ইউপি চেয়ারম্যান বলেন,দুপুরে  ওই কিশোরকে গণপিটুনির হাত থেকে গ্রাম পুলিশের সহায়তায় রক্ষা করে পুলিশে দেয়া হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন, ধর্ষণ চেষ্টার দায়ে ওই কিশোরকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।