চাঁপাইনবাবগঞ্জে গৃহকর্মী কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-০২ ১৯:৫৩:৪০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে  নয়নী(১৪) নামে এক কিশোরির সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের আখিরা গ্রামের মো. রুবেলের মেয়ে। পুলিশ জানায়,নয়নী শিবগঞ্জের কানসাট ইউনিয়নের মোহনবাগ গ্রামের  জনৈক রইসুদ্দীনের বাসায় ৪/৫ বছর বয়স থেকে গৃহকর্মী হিসেবে কাজ করত। পরবর্তীতে সে রইস উদ্দীনের মেয়ে জান্নাতুন ফেরদৌসের চাঁপাইনবাবগঞ্জ শহরের বাসায় কাজ করতে যায়। কোরবানি ঈদের পরের দিন নয়নী ঈদ করতে জান্নাতুনের সাথে কানসাটে রইসুদ্দীনের  বাড়িতে আসে।
পুলিশ আরও জানায়,গত সোমবার(১জুন) বিকাল ৫টার দিকে নয়নীর মরদেহ রইসুদ্দীনের বাড়ির দোতলার একটি ঘরে ঝুলন্ত দেখে পরিবারের সদস্যরা মরদেহ নামায়। পরে পুলিশ রাত ১২টার দিকে  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে  মঙ্গলবার(২জুন) ভোররাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করে  সকালে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন,প্রাথমিকভাবে নয়নী আত্মহত্যা করেছে বলে মনে হলেও এর কারণ বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।