বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টির গভীর শোক

  • লেখক অমূল্য কুমার বৈদ্য
  • ২০২৬-০৬-০২ ১৬:০০:৪১
image

 সোমবার (০১ জুন) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য এক যৌথ বিবৃতিতে বলেন,বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আজ বিকেল সাড়ে তিনটায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) 
 বর্ষীয়ান রাজনীতিবিদ ও দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব তোফায়েল আহমেদের মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টি  গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
এক শোকবার্তায় দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, তোফায়েল আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি দেশের রাজনৈতিক আন্দোলন, গণতান্ত্রিক সংগ্রাম এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
আমরা  মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের রাজনীতি ও জনজীবনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।