মাথার উপরে উদার আকাশ মাটির কোলে কবি
আকাশে উঠেছে রুপালী চাঁদ, জমিনে মধুর ছবি।।
কবি চলে একা পরান গহিনে কবিতার ডালি সাজায়ে
বিভোর মনের ভেতরে কে চলে সুরের বীণাটি বাজায়ে।
সত্যের মতো ক্ষুরধার চোখ কী দারুণ অনুভবী।।
কবিতা না চাঁদ ! কে দেয় এসে মনে এত দোলা
কবির জন্য দেখি যে আমার মনের জানালা খোলা।
মুখে যেন তার রয়েছে আঁকা দেশেরই প্রতিচ্ছবি।।
ফুল কী ফোটায় বাগানে বাগানে ভ্রমর কিংবা মালি !
কবি যে ফোটায় ফুলের কাব্য বেদনা-অশ্রু ঢালি।
তাইতো আমি কবিকেই চাই, চাইনা চাঁদ বা রবি।।