অ র্চ না মা লা কা র

  • চাঁদ ধরতে চাই
  • ২০২৬-০৬-০১ ১৩:৫৯:৩২
image

চাঁদের পেছনে ছুটতে ছুটতে বড়ো ক্লান্ত হয়ে পড়েছি,
রাতের ঘুম হারাম হয়ে গেছে তবু থামিনি।
জানি চাঁদকে ছোঁয়া যায় না -- তাতে কী আসে যায় !
প্রতিনিয়ত ছুটেই চলেছি,
ক্ষয়ে যাচ্ছি জেনেও নিজেকে ফেরাতে পারছি না,
কেউ কেউ বলে অভ্যাস -- আমি বলি বদ অভ্যাস---
অভ্যাস যখন মানুষের ইচ্ছাধীন হয় তখন সেটা অভ্যাস
যা সুস্থভাবে বাঁচতে সাহায্য করে।
আর মানুষ যখন অভ্যাসের দাস হয় তা হয় বদ অভ্যাস।
স্বচ্ছ জল নাড়া দিলেই ঘোলা হয় যা কোনো কাজে আসে না,
বেকার ঢিল ছুড়ে ঘোলাটে করে কী লাভ তাহলে !
অথচ সেটাই করে চলছি নিত্য নতুন আঙ্গিকে।