চারিদিকে উৎসবের আলোর রোশনাই
তবুও শহরে আঁধার কেউ কোথাও নাই,
বাঁশির সুর বাজে পথিক থমকে দাঁড়ায়
পাগল মন কাঁদে ,শূন্যে পাখি উড়ে যায়।
পথিক তুমি ভাবছো কি এই অবেলায়
রঙধনু রঙ এসে মিলে প্রদোষবেলায়,
সূর্যের সোনালী আলো সেই চোখে মুখে
মনের অতলে মন ডোবে কতনা সুখে।
ধীরে ধীরে আলো নেভে, সন্ধ্যা নামে
পথিক নীড় খোঁজো কি! জীবনের দামে,
আকাশের বুকে ঝিকিমিকি তারকারাজি
চেয়ে দেখো ফুটছে কত কত আতসবাজি ।
বাঁশির সুরে পথিক শুধুই পথ খুঁজে চলে
কেউ জানে না কোন সে মনের ছায়াতলে।