না স রি ন ই স লা ম

  • প্রতিক্ষার দ্বার
  • ২০২৬-০৫-৩০ ২০:১৬:৩৩
image

পথ?
পথচেয়ে থাকবো অনন্তকাল, 
কেউ জানবে না!
বুঝবে না কেউ,
ও হ্যাঁ, মন পাথারে চলছে তবে 
আজি কেনো উথাল-পাতাল ঢেউ। 

মুখ ঘুরিয়ে নিয়ে নিলে পরে-ই
 হয় না তো সমাধান,
হয়তো ক্ষণকাল স্বস্তি মিলে? 
আরবার, ধুকপুক 
গগন বিদারী আর্তি হৃদভূম আনচান।

সেই আর্তি তে গগন-ভুবন মাঠ-ঘাট
পথ-প্রান্তর অলিগলি চৌচির খানখান , 
শতাব্দীর পর শতাব্দী  মনের মাধুরী তে---
ধরে গড়ে তোলা সভ্যতা বিলুপ্ত আমাজন ।
 
মায়া! 
বহু যতনে মমত্বে রাখা জগত-সংসার 
কাঁচের ঘরের ন্যায় ঝনঝন শব্দে চূর্ণবিচূর্ণ  ----
অহম দম্ভে করো না, করতে নেই , 
আগলে রাখো নিশুতির সুনসান-----
বুক-পাঁজর লেপ্টে যায় দুরন্ত পথিক'র ধ্যান।
 
পাথরে ফুঁটালে ফুল?
মৌ মৌ গন্ধে চারিধার তোলপাড়!
জন্ম-জন্মান্তর সাধনায় প্রাপ্তি -------
কিন্তু! 
না পলকেই অন্ধকার চারিধার,
তছনছ মেচাকার------

টর্নেডো সাইক্লোন! করি না শংকা ভয়, 
সততা ও ন্যায়'র পথে মাথা উঁচু করে রবো দাঁড়িয়ে , 
চলে এসো না, চলে এসো দু'বাহু বাড়িয়ে। 
হাত পেতে চাইবো না মমত্ব'র নগর
সংকীর্ণতা নয় ভর, করে তড়িঘড়ি তরতর। 

মুক্ত হবে আত্মা নামক অচিন পাখি 
পিছু ফিরে তাকানো নয় আর আহ্ রে!
দূরন্ত গতিতে ছুঁটে আসা দুস্পাপ্য বলয়,
দিগন্তে ছুঁয়ে যাবে অনন্ত'র তরে হারিয়ে।