ঈদ পুনর্মিলনী ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করল 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০৫-৩০ ১৯:২৩:৩৭
image

যশোরের চৌগাছায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন “চৌগাছা পরিবার”-এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সংগঠনের প্রধান কার্যালয় সিটি প্লাজা মার্কেট (২য় তলা), চৌগাছা বাজার, যশোরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক সেবাকে অগ্রাধিকার দিয়ে “চৌগাছা পরিবার” নানামুখী সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার সহায়তা প্রদান, ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, পবিত্র রমজান মাসে এতিমখানা ও মাদরাসায় ইফতারের আয়োজন, বিভিন্ন এতিমখানায় আর্থিক সহযোগিতা, অসুস্থ মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ। এছাড়াও বিধবা ও অসহায় নারীদের পাশে দাঁড়ানো, জরুরি চিকিৎসাসেবায় সহায়তা, বৃক্ষরোপণ এবং মানবিক সংকটে দ্রুত সহযোগিতা করার মতো নানা উদ্যোগ নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি। অনুষ্ঠানে আরও জানানো হয়, “চৌগাছা পরিবার”-এর পক্ষ থেকে এ পর্যন্ত ৩ হাজার ৭২০ ব্যাগ রক্ত প্রদান করা হয়েছে। রক্তদান কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ব্লাড টিমের সদস্যদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের বিভিন্ন সদস্যকে মানবিক অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা জানানো হয়। এসব মানবিক কার্যক্রম দেশ ও প্রবাসে থাকা সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অর্থায়নে পরিচালিত হচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও মানবতার প্রতি দায়বদ্ধতা থেকেই “চৌগাছা পরিবার” মানুষের পাশে থাকার এ পথচলা অব্যাহত রেখেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বখতিয়ার হোসেন-এর আহ্বানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো. কবির হোসেন সোহেল, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, সংগঠনের উপদেষ্টা আবু জাফর বিশ্বাস, মোঃ আছির উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম, নরু আলম সিদ্দিকী, রাকিবুল ইসলাম রনি, দীপ্ত কুমার, কায়েম হোসেন, স্বপন হোসেন, সুমন আহমেদ, বিল্লাল হোসেন, রাশেদুল ইসলাম, পিকুর হোসেন, জগদীশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সম্রাট শাকিল, লিমন হোসেন, শাহানুর হাসান, মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, ওমর ফারুক, হাসানুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীরা। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত সবাই ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। পবিত্র ঈদের এই আয়োজন সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও একতার বন্ধনকে আরও দৃঢ় করেছে।