অতিথির বেশে,
ভালোবাসা এসে,
নিয়ে যায় নিষ্পাপ মন!
হৃদয়ের মাঝে তার,
গড়ে তোলে সংসার,
পুড়ে নাকি যায় সারাক্ষণ।।
মৃত্যুও দোরে এসে,
স্বাগত জানায় হেসে,
জীবন টা নিয়ে যায় টেনে!
হৃদয় টা ফাঁকা হয়,
ছেড়ে দিতে পায় ভয়,
কারো কোনও কথা নাহি শোনে।।
মৃত্যু ও ভালোবাসা,
দু'জনের একই ভাষা,
অনাহুত তবু আসে দোরে!
দুজনেই যায় নিয়ে,
চেনা গলি পথ দিয়ে,
যাপনের অকস্মাৎ ভোরে।।