চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও ভারতীয় স্মার্টফোন জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-২৬ ২২:৩৯:২৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর,শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির ৫টি পৃথক অভিযানে ৪৩০ বোতল ফেনসিডিল,৪০ বোতল ভারতীয় ফেয়ারডিল,৪০ বোতল ভারতীয় মদ এবং ২৯টি ভারতীয় স্মার্টফোন জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ  আটক হয় নি। বিজিবি জানায়, গত সোমবার(২৫মে) সন্ধ্যা থেকে মঙ্গলবার(২৬মে) সকাল পর্যন্ত অভিযানগুলো চালানো হয়।
নওগাঁ ব্যাটালিয়ন(১৬বিজিবি) অধিনায়ক লে.কর্নেল  আরিফুল ইসলাম মাসুম বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোমস্তাপুরের চাড়ালডাংগা বিওপি টহল দল সিকান্দার নামক স্থান থেকে মালিকবিহীন ৪৩০ বোতল ফেনসিডিল জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩ বিজিবি) অধিনায়ক ্েযল.কর্নেল কাজী  মুস্তাফিজুর রহমান বলেন, গত সোমবার  দিবাগত রাত ১টার দিক থেকে ভোর সোয়া ৫টা পর্যন্ত অভিযানে শিবগঞ্জের  মনোহরপুর বিওপি টহল দল মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম থেকে ৫০ বোতল নেশাজাতীয় ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও  রঘুন্যাথপুর বিওপি  টহল দল দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম হতে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার দিবাগত গভীর রাতে ভোলাহাটের চাঁনশিকারী বিওপি টচহল দল চামুচা গ্রামের একট্ িআমবাগান থেকে ১৭ ট্ ি ভারতীয় ফোন জব্দ করে। এর আগে সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জের তেলকুপি বিওপি টহলদল সীমান্তের ইকবালপুর গ্রামের অভিযান চালিয়ে ১২টি ভারতীয় ফোন জব্দ করে।
বিজিবি জানায়,জব্দ মালামাল কাস্টমস ও পুলিশে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে।