নি লু ফা র জে স মী ন রু মা

  • বৃষ্টি আর প্রেম
  • ২০২৬-০৫-২৬ ১০:৩৮:২৩
image

ভেজা পথঘাট ভেজা আকাশ
হাত ধরে হেঁটে যাওয়া বৃষ্টিভেজা 
মিষ্টি প্রভাত!

ফের বরষায়, 
বৃষ্টি এলে উথালপাতাল মহুয়া বনে
ছাতাটা উড়িয়ে দিয়ে মাতাল হাওয়ায়
ভিজবে ওড়নার আঁচল, ভিজবে 
এলোচুল!

বৃষ্টি আর প্রেমে 
ভিজবো দু'জনে একসাথে!
মেঘলাদিনে বিদ্যুৎ চমকেও ফুটবে 
রাশিরাশি ভালোবাসার কাঠ-
গোলাপি ফুল।