ফা র জা না ই য়া স মি ন

  • মিথ্যা মায়াজাল
  • ২০২৬-০৫-২৬ ১০:৩২:৪২
image

ভালোবেসে ছিলাম এমন একজনকে,
যে কখনো আমার মনের খবর রাখেনি।
যে কখনো বুঝতে চায়নি আমার না বলা কথাগুলো, 
যার কাছে আমি শুধু কিছু সময়ের প্রয়োজন ছিলাম মাত্র। 
হৃদয়ের সবটুকু ভালোবাসা যাকে উজাড় করে দিয়েছিলাম, 
সে কখনো আমার হয়ে থাকতে চায়নি।
যার জন্য জীবনকে খুচরো পয়সার মতো খরচ করলাম, 
সে কখনো আমার জন্য অপেক্ষা করেনি।
তার মনে আমার জন্য কখনো ভালোবাসার জন্ম হয়নি,
সে কখনো আমার মায়ায় আটকে থাকতে চায়নি।
সে আমাকে ভালোবাসেনি বা দূরত্ব বাড়িয়ে চলে গেছে, 
তাতে আমার কোনো আক্ষেপ নেই মনে। 
আমাকে মিথ্যা আশ্বাসের জোয়ারে ভাসিয়ে দিয়েছে সে,
আক্ষেপটা শুধু এখানেই আমার তার প্রতি। 
কাউকে আপন করে ধরে রাখতে না চাইলে,
তাকে মিথ্যা মায়াজালে বন্দী করে মৃত্যু যন্ত্রণা দিতে নেই।