মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

  • শিলা আক্তার,
  • ২০২৬-০৫-২৫ ২৩:১৪:২৮
image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
যমুনা সেতু জয়দেবপুর রেলসড়কের মির্জাপুর স্টেশনের পশ্চিম পাশে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছে। 
রেলওয়ে পুলিশ সূত্রে জানাগেছে, কখন কিভাবে কাটা পড়েছে তা জানা যায় নি, ধারনা করা হচ্ছে সোমবার ভোরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। সকাল নয়টায় রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে।
রেলওয়ে পুলিশের উপসহকারি পরিদর্শক এনামুল জানান, ‘নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় উদ্ধারের চেস্টা করা হবে।’
মির্জাপুর স্টেশন মাস্টার কামরুল হাসান জানান ‘ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে সে মারা যেতে পারে।’