মহেশখালীতে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ডসহ ৫শত টাকা অর্থদন্ড প্রদান

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০৫-২৫ ২৩:০১:১৪
image

মহেশখালী, কক্সবাজার 
মহেশখালী পৌরসভার গুলশান রোড এলাকায় মাদকবিরোধী  অভিযান  চালিয়ে  এক যুবককে 
৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার   (২৫  মে) বিকাল সাড়ে ৩ টার দিকে মহেশখালী উপজেলার সহকারী  কমিশনার  (ভূমি) 
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। 
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী পৌরসভার গুলশান   রোড   এলাকায়  অভিযান চালানো হয়। 
এ সময় শফি আলম (২৭) নামের এক যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। 
পরে তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে ৩ পিস ইয়াবা পাওয়া যায় এবং তাকে গাঁজা সেবনরত অবস্থায় শনাক্ত করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইন,  ২০১৮  এর ৩৬(৫)  ধারায় তাকে ৫০০ টাকা  অর্থদণ্ড  এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মহেশখালী   থানায়   সোপর্দ   করা হয়েছে  বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার বলেন, “মাদকের বিস্তার রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও জানান, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদক, অবৈধ কর্মকাণ্ড ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।